তদনুরূপ

তদনুরূপ [ tadanu-rūpa ] বিণ. সেইরকম, সেইরূপ, তাদৃশ, তার মতো, তত্তুল্য (তদনুরূপ চারিত্রিক দৃঢ়তা আর দেখিনি)। ☐ ক্রি-বিণ. সেইমতো, সেইরূপভাবে, তদনুসারে (তাহারা তদনুরূপ করিল)। [সং. তদ্ + অনুরূপ]।

তথাপি

তথাচ, তথাপি অব্য. তবুও; তা সত্ত্বেও।

তথাচ

তথাচ, তথাপি অব্য. তবুও; তা সত্ত্বেও।

তথাভূত

তথাভূত বিণ. ১. সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; ২. সেইভাবে উত্পন্ন বা জাত।

তথাগত

তথাগত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। ☐ বিণ. সেই প্রকারে আগত বা গত।

তথাগতি

তথাগতি বি. নির্বাণ (‘আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে’: সু. দ.)।

তথা

তথা [ tathā ] অব্য. ১. সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); ২. সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); ৩. সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); ৪. উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); ৫. অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। তথাকথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। তথাকার বিণ. সেখানকার। তথাগত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। ☐ বিণ. সেই প্রকারে আগত বা গত। তথাগতি বি. নির্বাণ (‘আসে তথাগতি তোমার প্রগাঢ়...

তথাকথিত

তথাকথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)।