তাতল

তাতল [ tātala ] বিণ. (ব্রজ.) উত্তপ্ত (‘তাতল সৈকতে বারিবিন্দু সম’: বিদ্যা.)। [বাং. তাত২. + ল]।

তাৎপর্য

তাত্পর্য [ tāt-parya ] বি. ১. মর্ম, আসল অর্থ (কথাটির তাত্পর্য বুঝেছ?); ২. গুরুত্ব; ৩. অভিপ্রায়, উদ্দেশ্য; ৪. মনোগত ভাব; ৫. (বিরল) তত্পরতা। [সং. তত্পর + য]।

তাৎক্ষণিক

তাত্ক্ষণিক [ tāt-kṣaṇika ] বিণ. ১. সেই সময়ের, তত্কালীন; ২. (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]।

তাৎকালিক

তাত্কালিক [ tāt-kālika ] বিণ. ১. সেই সময়ের, তত্কালীন (তাত্কালিক অবস্হা); ২. সমসাময়িক। [সং. তত্কাল + ইক]।

তাণ্ডব

তাণ্ডব [ tāṇḍaba ] বি. ১. তণ্ডুমুনিপ্রবর্তিত নৃত্য; ২. পুরুষের নৃত্য; ৩. উদ্দাম নৃত্য (শিবের তাণ্ডব); ৪. (আল.) প্রলয়ংকর ব্যাপার (বন্যার তাণ্ডব)। [সং. তণ্ডু + অ]। তাণ্ডবলীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ।

তাণ্ডবলীলা

তাণ্ডবলীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ।

তাড়াহুড়ো

তাড়াহুড়া, [ tāḍā-huḍā, ] (কথ্য) তাড়াহুড়ো বি. ব্যস্ততা (আজ আমার কোনো তাড়াহুড়ো নেই)। [বাং. তাড়া + হুড়া (সহচর শব্দ)]।

তাজিম করা

তাজিম করা ক্রি. সম্মান দেখানো (তিনি ঘরে ঢোকামাত্র সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে তাজিম করল)।

তাজিম

তাজিম [ tājima ] বি. সম্মান, মর্যাদা, সম্ভ্রম। [আ. তাজীম]। তাজিম করা ক্রি. সম্মান দেখানো (তিনি ঘরে ঢোকামাত্র সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে তাজিম করল)।

তাঞ্জাম

তাঞ্জাম [ tāñjāma ] বি. সুসজ্জিত চতুর্দোলা, শিবিকা বা পালকিবিশেষ। [হি. তাম্জান্]।