ততক্ষণ

ততক্ষণ ক্রি-বিণ. ১. ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); ২. সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)।

তড়িত্শিখা

তড়িত্শিখা বি. বিদ্যুতের ঝলক, বিদ্যুতের চমকানি।

তড়িত্

তড়িত্ [ taḍit ] বি. বিদ্যুত্। [সং. √ তড়্ + ইত্]। তড়িত্শিখা বি. বিদ্যুতের ঝলক, বিদ্যুতের চমকানি। তড়িতালোক বি. বিদ্যুতের আলো।

তেজারত

তেজারত [ tējā-rata ] বি. ১. ব্যাবসাবাণিজ্য; ২. সুদের কারবার। [আ. তিজারত্]। তেজারতি বি. সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার কাজ, কুসীদবৃত্তি (তেজারতি করে অনেক পয়সা করেছে)। ☐ বিণ. তেজারতসম্বন্ধীয়, সুদের ব্যাবসাবিষয়ক (তেজারতি কারবার)।

তেজারতি

তেজারতি বি. সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার কাজ, কুসীদবৃত্তি (তেজারতি করে অনেক পয়সা করেছে)। ☐ বিণ. তেজারতসম্বন্ধীয়, সুদের ব্যাবসাবিষয়ক (তেজারতি কারবার)।

তুঝে

তুঝে সর্ব. তোমাকে; তোকে।

তুঝ

তুঝ [ tujha ] সর্ব. (ব্রজ.) তোমার; তোর (‘মেঘবরণ তুঝ, মেঘজটাজূট’: রবীন্দ্র)। [হি.]। তুঝে সর্ব. তোমাকে; তোকে।

তুণ্ড

তুণ্ড [ tuṇḍa ] বি. (প্রধানত জীবজন্তুর) মুখ; ওষ্ঠাধর (শুয়োরের তুণ্ড), ঠোঁট বা চঞ্চু। [সং. √ তুণ্ড্ + অ]।

তাতানো

তাতানো [ tātānō ] বি. ক্রি. ১. গরম করা (কড়াইয়ের তেলটা একটু তাতিয়ে নাও); ২. (আল.) উত্তেজিত করা বা খ্যাপানো (ওকে আর তাতিয়ো না)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [তাত২ দ্র]।