তাঞ্চোই

তাঞ্চোই [ tāñcōi ] বি. সূক্ষ্ম কারুকার্যময় শাড়িবিশেষ। [তু. ফা. তন্জেব (তনু শোভনকারী সূক্ষ্ম বস্ত্রবিশেষ)]।

তাজ্জব

তাজ্জব [ tājjaba ] বিণ. ১. অদ্ভুত, বিস্ময়কর (তাজ্জব ব্যাপার); ২. বিস্মিত (তাজ্জব বনে যাওয়া)। ☐ বি. বিস্ময় (তাজ্জবের বিষয়)। [আ. তাআজ্জুব]।

তাজিয়া

তাজিয়া [ tājiẏā ] বি. মহরমের মিছিলে বয়ে নিয়ে যাওয়া হাসান-হোসেনের নকল কবর, গোঁয়ারা। [ফা. তাজিআ-আ. তজিআ]।

তাজি

তাজি [ tāji ] বি. আরব দেশের ঘোড়াবিশেষ। [আ.]।

তাগিদ

তাগিদ [ tāgida ] বি. ১. বারবার অনুরোধ বা দাবি, তাগাদা; ২. প্রেরণা, উত্সাহ (অন্তরের তাগিদ); ৩. জরুরি প্রয়োজন (তাড়াতাড়ি পৌঁছনোর তাগিদ আছে)। [আ. তাকিদ্]।

তাগারি

তাগারি [ tāgāri ] বি. ১. তাগাড়ি; ২. বড় গামলাবিশেষ। [তাগাড় দ্র]।

তাগাদা

তাগাদা [ tāgādā ] বি. ১. বারবার অনুরোধ, কিছু পাবার জন্য বারবার দাবি (টারাব তাগাদা, লেখার জন্য তাগাদা); ২. স্মরণ করিয়ে দেওয়া। [আ-তকাজা]

তাগা

তাগা [ tāgā ] বি. ১. বাহুতে পরবার অলংকারবিশেষ; ২. হাত কোমর প্রভৃতি শরীরের নানা জায়গায় বাঁধবার মন্ত্রপূত তাবিজ, মাদুলি বা সুতো; ৩. সরু দড়ি; ৪. সর্পাঘাতে ক্ষত স্হানে রক্তচলাচল বন্ধ করার জন্য বাঁধন। [হি. তাগ, তাগা < প্রাকৃ. তগ্গ]।

তাকানো

তাকানো [ tākānō ] ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। ☐ বি. দৃষ্টিপাত। তাকাতাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]।