তন্ত্রী

তন্ত্রী১ [ tantrī ] বি. ১. বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রের তার; ২. বীণা। [সং. √ তন্ত্র + ঈ]। তন্ত্রী২ [ tantrī ] (-ন্ত্রিন্) বিণ. ১. তারযুক্ত (তন্ত্রীবাদ্য); ২. কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত (শৈবতন্ত্রী, নব্যতন্ত্রী); ৩. কোনো পন্হা, মতবাদ, নীতি বা প্রণালী মেনে চলে এমন (স্বৈরতন্ত্রী শাসন)। [সং. √ তন্ত্র + ইন্]।

তন্ত্রধারী

তন্ত্রধারক, তন্ত্রধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে।

তন্ত্রধারক

তন্ত্রধারক, তন্ত্রধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে।

তন্ত্র

তন্ত্র [ tantra ] বি. ১. সাধনপ্রণালীপ্রধান শাস্ত্রবিশেষ; শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি (তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্র); ২. বেদের শাখাবিশেষ, আগম, নিগম; ৩. রাষ্ট্রশাসন পদ্ধতি (প্রজাতন্ত্র, রাজতন্ত্র); ৪. বিদ্যা বা শাস্ত্র (চিকিত্সাতন্ত্র); ৫. সাধনপ্রণালী, পন্হা; ৬. মতবাদ (কোনো তন্ত্র মানি না, বস্তুতন্ত্র); ৭. অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চতন্ত্র); ৮. মন্ত্রবিদ্যা, ঝাড়ফুঁক; ৯. তাঁত, বয়নযন্ত্র; ১০. পশুর অন্ত্র; ১১. তার (বীণাতন্ত্র)। ☐ বিণ. অধীন, আয়ত্ত, বশ (স্বতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, পরতন্ত্র)। [সং. √ তন্ + ত্র]। তন্ত্রধারক, তন্ত্রধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে। তন্ত্রশাস্ত্র বি. শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্রবিশেষ।

তথ্যাভিজ্ঞ

তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন।

তথ্যানুসন্ধান

তথ্যানুসন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা।

তথ্যবাদী

তথ্যভাষী, (-ষিন্), তথ্যবাদী (-দিন্) বিণ. সত্যবাদী।

তথ্যভাষী

তথ্যভাষী, (-ষিন্), তথ্যবাদী (-দিন্) বিণ. সত্যবাদী।