তপ্ত
তপ্ত [ tapta ] বিণ. ১. তাপযুক্ত, গরম (তপ্ত বালুকা); ২. রুষ্ট, উত্তেজিত (তপ্তকণ্ঠে বলল); ৩. ক্রোধে আরক্ত (তপ্ত আঁখি); ৪. আগুনে শোধিত, পোড়-দেওয়া (তপ্তকাঞ্চন)। [সং. √ তপ্ + ত]। তপ্তকাঞ্চনবর্ণ বিণ. পোড়-দেওয়া সোনার মতো রংবিশিষ্ট। ☐ বি. পোড়-দেওয়া সোনার মতো রং, উজ্জ্বল গৌরবর্ণ। তপ্তকাঞ্চনসন্নিভ বিণ. আগুনে শোধিত বা আগুনে পোড়-দেওয়া সোনার মতো।
তপ্তকাঞ্চনবর্ণ
তপ্তকাঞ্চনবর্ণ বিণ. পোড়-দেওয়া সোনার মতো রংবিশিষ্ট। ☐ বি. পোড়-দেওয়া সোনার মতো রং, উজ্জ্বল গৌরবর্ণ।
তপ
তপ, তপঃ [ tapa, tapḥ ] (-পস্) বি. কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা, তপস্যা, যোগ, ব্রত (জপ-তপ, তপের গুণ, তপের সাধন)। [সং. √ তপ্ + অস্]। তপঃক্লেশ বি. তপস্যাজনিত কষ্ট। তপঃপ্রভাব, তপোবল বি. তপস্যার শক্তি, তপস্যার জোর, তপস্যার দ্বারা অর্জিত শক্তি। তপতী [ tapatī ] বি. ১. সূর্যপত্নী ছায়া; ২. সূর্যের কন্যা; ৩. তাপ্তী নদী। [সং. √ তপ্ + অত্ + ঈ]।