তোহে

তোহে [ tōhē ] সর্ব. (ব্রজ.) তোমাকে (‘তোহে ভজব’: বিদ্যা.)। [তু ২. দ্র]।

তাও

তাও১ [ tāō ] বি. ১. কাপড়চোপড়ের ভাঁজ; ২. উত্তাপ। [সং. তাপ]। তাও২ [ tāō ] সর্ব. তাহাও, ওটিও, উহাও (সেই যে কলমটা? তাও চুরি হয়ে গেছে)। ☐অব্য. তবুও (অনেক অনুরোধ করেছি, তাও এল না)। [সং. তদ্ > বাং. তাহা + ও]।

তলে তলে

তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছে আমরা তো জানতেই পারিনি)।

তলযুদ্ধ

তলযুদ্ধ বি. ১. মল্লযুদ্ধ; ২. চড় মেরে পরস্পরের মারামারি।

তল

তল [ tala ] বি. ১. নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); ২. মূলদেশ (বৃক্ষতল); ৩. জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); ৪. উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); ৫. ক্ষেত্র (সমতল); ৬. করতল, হাতের চেটো (তলপ্রহার); ৭. অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। তলদেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। তলপেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। তলপ্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। তলযুদ্ধ বি. ১. মল্লযুদ্ধ; ২. চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছে আমরা তো জানতেই পারিনি)।

তলপেট

তলপেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ।

তলদেশ

তলদেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)।

তফসিল

তফসিল [ tapha-sila ] বি. ১. বিবরণ; ২. তালিকা, বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত তালিকা, schedule. [আ. তফ্সীল]। তফসিলি বিণ. তফসিলভুক্ত (তফসিলি বিষয়)। ☐ বি. তফসিলভুক্ত সম্প্রদায়; ভারতে সামাজিক ও আর্থনীতিক দিক দিয়ে অনগ্রসর হিসাবে তালিকাভুক্ত সম্প্রদায়।

তফসিলি

তফসিলি বিণ. তফসিলভুক্ত (তফসিলি বিষয়)। ☐ বি. তফসিলভুক্ত সম্প্রদায়; ভারতে সামাজিক ও আর্থনীতিক দিক দিয়ে অনগ্রসর হিসাবে তালিকাভুক্ত সম্প্রদায়।