তথ্যবাহী

তথ্যবাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন।

তথ্য

তথ্য [ tathya ] বি. ১. যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান); ২. সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)। ☐ বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)। [সং. তথা + য]। তথ্যচিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film. তথ্যপঞ্জি বি. তথ্যের তালিকা। তথ্যবাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন। তথ্যভাষী, (-ষিন্), তথ্যবাদী (-দিন্) বিণ. সত্যবাদী। তথ্যানুসন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা। তথ্যানুসন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী। তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন।

তথ্যচিত্র

তথ্যচিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film.

তৎকাল

তৎকাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)।

তৎকালীন

তৎকালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)।

তৎক্ষণাত

তৎক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে।

তত্পর

তত্পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। ☐ বিণ. ১. পটু, দক্ষ (কর্মতত্পর); ২. যত্নবান; ৩. উদ্যমী; সচেষ্ট; ৪. সতর্ক।

তত্পরতা

তত্পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা।