তাঁতি

তাঁতি বি. যে কাপড় বোনে, তন্তুবায়। স্ত্রী. তাঁতিনি।

তাঁতঘর

তাঁতঘর, তাঁতশালা বি. তাঁতির কর্মশালা।

তাওয়ানো

তাওয়ানো ক্রি. 1 তাতানো, তপ্ত করা, গরম করা; 2 হাপরে পুড়িয়ে লাল করা; 3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

তাওয়া

তাওয়া1 [ tāōẏā1 ] বি. 1 রুটি প্রভৃতি আগুনে সেঁকার জন্য ধাতুপাত্রবিশেষ, চাটু; 2 তুষের আগুন জ্বেলে রাখার জন্য মাটির পাত্রবিশেষ; 3 ধূমপানের কলকের তামাকের উপর বসাবার চাকতিবিশেষ। [ফা. তাব]। তাওয়া2 [ tāōẏā2 ] ক্রি. সেঁকা; তপ্ত বা গরম করা (রুটি তাওয়া হচ্ছে)। [ফা. তাওয়া]। তাওয়ানো ক্রি. 1 তাতানো, তপ্ত করা, গরম করা; 2 হাপরে পুড়িয়ে লাল করা; 3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

তাইরে নাইরে

তাইরে নাইরে [ tāirē nāirē ] বি. অব্য. 1 গানের ধ্বনিবিশেষ; ছড়ায় ব্যবহৃত গানের ধ্বনি (তাইরে নাইরে না); 2 কোনোরকমে কালক্ষেপ (তাইরে নাইরে করে দিন কাটায়)। [দেশি]।

তাই নাকি

তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)।

তাইতে

তাইতে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)।

তাই তো

তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)।

তাই

তাই1 [ tāi1 ] বি. করতালি, হাততালি (‘তাই তাই তাই, মামার বাড়ি যাই’: ছড়া)। [সং. তালি]। তাই3 [ tāi3 ] অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। তাইতে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)।