তাগাড়ি

তাগাড়, তাগাড়ি [ tāgāḍ়, tāgāḍ়i ] বি. 1 রাজমিস্ত্রিরা চুন, বালি, সিমেণ্ট প্রভৃতি জলে মিশিয়ে যে-মশলা প্রস্তুত করে বা ওই মশলা প্রস্তুত করবার জন্য যে-কুণ্ড খোঁড়ে; 2 বীজধান তোলবার সময় চষা জমিতে জল সেচন করে যে-কাদা তৈরি করা হয়। [তুর. তগার্]।

তাগাড়

তাগদ

তাকত, তাগদ [ tākata, tāgada ] বি. শক্তি, সামর্থ্য; ক্ষমতা (দেখব তোমার তাকত কতখানি)। [আ. তাকত্]।

তাকত

তাকত, তাগদ [ tākata, tāgada ] বি. শক্তি, সামর্থ্য; ক্ষমতা (দেখব তোমার তাকত কতখানি)। [আ. তাকত্]।

তাগড়াই

তাগড়া, তাগড়াই [ tāgaḍ়ā, tāgaḍ়āi ] বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]।

তাগড়া

তাগড়া, তাগড়াই [ tāgaḍ়ā, tāgaḍ়āi ] বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]।

তাকিয়া

তাকিয়া [ tākiẏā ] বি. ঠেসান দেওয়ার উপযোগী মোটা বালিশ, গির্দা। [ফা. তকীআ]।

তাক

তাক1 [ tāka1 ] বি. 1 লক্ষ্য, টিপ, তাগ, নিশানা (তিরধনুক নিয়ে তাক করা); 2 আন্দাজ, অনুমান (অন্ধকারে তাক করা); 3 আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুতি (টিকটিকিটা পোকাটার দিকে তাক করে আছে); 4 বিহ্বলতা, হতবুদ্ধিভাব (বিস্ময়ে তাক লাগা)। [সং. তর্ক]। তাকে তাকে থাকা ক্রি. সুযোগের অপেক্ষায় থাকা, তক্কেতক্কে থাকা। ☐ বি. উক্ত অর্থে। তাক2 [ tāka2 ] বি. থাক; আলমারি দেওয়াল প্রভৃতিতে জিনিসপত্র রাখবার জন্য খাঁজ বা খুপরিবিশেষ; শেলফ, shelf. [আ. তা’ক]। তাক3 [ tāka3 ] সর্ব. (ব্রজ ও প্রা. বাং.) তাকে; তার। [< সং. তত্]।

তাকে তাকে থাকা

তাকে তাকে থাকা ক্রি. সুযোগের অপেক্ষায় থাকা, তক্কেতক্কে থাকা। ☐ বি. উক্ত অর্থে।