তাড়স

তাড়স [ tāḍ়sa ] বি. বেদনার প্রভাব (ফোড়ার তাড়সে জ্বর এসেছে)। [সং. তাড় (আঘাত, impact]। তাড়সে জ্বর — বেদনাজনিত জ্বর।

তাড়না

তাড়না [ tāḍ়nā ] বি. 1 শাসন; 2 পীড়ন, অত্যাচার; 3 জ্বালাতন (এত তাড়না ভালো লাগে না); 4 পীড়াপীড়ি (টাকাটা পাবার জন্যে কী তাড়নাই না করল!) [সং. √ তড়্ + ণিচ্ + অন + আ]।

তাড়নী

তাড়নী বি. (স্ত্রী.) চাবুক কশা প্রভৃতি তাড়নের অস্ত্র।

তাড়ন

তাড়ন [ tāḍ়na ] বি. 1 শাসন (প্রবৃত্তির তাড়ন); 2 আঘাতন, প্রহার; 3 র্ভত্সনা; 4 উত্পীড়ন, অত্যাচার। [সং. √ √তড়্ + ণিচ্ + অন]। তাড়নী বি. (স্ত্রী.) চাবুক কশা প্রভৃতি তাড়নের অস্ত্র।

তাড়কা

তাড়কা [ tāḍ়kā ] বি. (স্ত্রী.) রামচন্দ্রের হাতে নিহত রাক্ষসীবিশেষ; মারীচের মাতা। [সং. তাড় + √ কৈ + অ + আ (স্ত্রী)]।

তাড়ক

তাড়ক [ tāḍ়ka ] বিণ. তাড়নাকারী, জ্বালাতনকারী। [সং. √ তড়্ + ণিচ্ + অক]।

তাড়

তাড় [ tāḍ় ] বি. 1 বাহুর অলংকারবিশেষ; 2 আঘাত, প্রভাব, ধাক্কা, impact; 3 তালগাছ। [সং. তাড়ঙ্ক]। তাড়পত্র বি. তালগাছের পাতা।

তাচ্ছল্য

তাচ্ছিল্য, (বিরল) তাচ্ছল্য [ tācchilya, (birala) tācchalya ] বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. < সং. তুচ্ছ]।

তাচ্ছিল্য

তাচ্ছিল্য, (বিরল) তাচ্ছল্য [ tācchilya, (birala) tācchalya ] বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. < সং. তুচ্ছ]।