তাড়িত
তাড়িত1 [ tāḍ়ita1 ] বিণ. 1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত; 2 বিতাড়িত, দূরীভূত; 3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound. [সং. √ তড়্ + ণিচ্ + ত]। তাড়িত2 [ tāḍ়ita2 ] বিণ. 1 বৈদ্যুতিক (তাড়িত প্রবাহ); 2 বিদ্যুত্সম্বন্ধীয়; 3 বিদ্যুত্ থেকে উত্পন্ন; 4 বিদ্যুত্পূর্ণ; 5 বিদ্যুত্ দ্বারা চালিত। ☐ বি. বিদ্যুত্, তড়িত্। [সং. তড়িত্ + অ]। তাড়িতকণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark. তাড়িতবার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম। তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি। তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)।
তাড়াহুড়া
তাড়াহুড়া, [ tāḍ়ā-huḍ়ā, ] (কথ্য) তাড়া-হুড়ো বি. ব্যস্ততা (আজ আমার কোনো তাড়াহুড়ো নেই)। [বাং. তাড়া + হুড়া (সহচর শব্দ)]।
তাড়াতাড়ি
তাড়াতাড়ি [ tāḍ়ā-tāḍ়i ] ক্রি-বিণ. অতিশীঘ্র, দ্রুত; ব্যস্ততার সঙ্গে (তাড়াতাড়ি চলে এসো)। ☐ বি. ব্যস্ততা; শীঘ্রতার প্রয়োজন (কোনো তাড়াতাড়ি নেই)। [বাং. তাড়া3 + তাড়ি (সহচর শব্দ)]।
তাড়া
তাড়া1 [ tāḍ়ā1 ] বি. গোছা, আঁটি, বাণ্ডিল (এক তাড়া কাগজ, নোটের তাড়া)। [সং. তাড় (=এক মুষ্টিপরিমাণ তৃণ)]। তাড়া তাড়া বিণ. গোছা গোছা, অনেক বাণ্ডিল বা আঁটি (তাড়া তাড়া কাগজ ঘরে জমা করেছে)। তাড়া2 [ tāḍ়ā2 ] ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উত্খাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। ☐ বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। তাড়া3 [ tāḍ়ā3 ] বি. 1 তাগিদ, ব্যস্ততা (কাজের তাড়ায় সব ভুলে যাচ্ছে); 2 প্রয়োজন, শীঘ্রতার প্রয়োজন (এখন আর আমার তেমন তাড়া নেই); 3 শীঘ্র করবার জন্য পীড়াপীড়ি (এত তাড়া দিচ্ছ...