তা

তা2 [ tā2 ] বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উত্সাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। তা3 [ tā3 ] বি. পাক, মোচড়, চাড়া (গোঁফে তা দেওয়া)। [সং. তার]। তা4 [ tā4 ] বি. কাগজের সম্পূর্ণ এক ফালি, গোটা একখানা (পাঁচ তা কাগজ)। [ফা. তাহ্]। তা5 [ tā5 ] অব্য. 1 কথার মাত্রাবিশেষ (তা তুমি কখন এলে?); 2 কিন্তু, তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3 যাকগে, আচ্ছা (তা, এ ব্যাপারে তোমার কী মত?)। [দেশি]। তা6 [ tā6 ] ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)।

তক্কেতক্কে

তর্কেতর্কে, (কথ্য) তক্কেতক্কে [ tarkē-tarkē, (kathya) takkē-takkē ] ক্রি-বিণ. 1 ওত পেতে, প্রতীক্ষায় (তক্কেতক্কে থাকা); 2 সতর্কভাবে, সাবধানে। [তু. সং. সতর্ক, তর্ক]।

তর্কেতর্কে

তর্কেতর্কে, (কথ্য) তক্কেতক্কে [ tarkē-tarkē, (kathya) takkē-takkē ] ক্রি-বিণ. 1 ওত পেতে, প্রতীক্ষায় (তক্কেতক্কে থাকা); 2 সতর্কভাবে, সাবধানে। [তু. সং. সতর্ক, তর্ক]।

তর্কশাস্ত্র

তর্কবিজ্ঞান, তর্কবিদ্যা, তর্কশাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic.

তর্কবিদ্যা

তর্কবিজ্ঞান, তর্কবিদ্যা, তর্কশাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic.

তর্কবিজ্ঞান

তর্কবিজ্ঞান, তর্কবিদ্যা, তর্কশাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic.

তর্কী

তর্কী (-র্কিন্) বিণ. তার্কিক, তর্ককারী; তর্ক করতে পটু। ☐ বি. ন্যায়শাস্ত্রবিদ, নৈয়ায়িক।

তর্কাভাস

তর্কাভাস বি. কুতর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি।

তর্কিত

তর্কিত বিণ. 1 আলোচিত, বিচারিত; 2 অনুমিত; 3 সম্ভাবিত।