ত তাপী তাপী [ tāpī ] (-পিন্) বিণ. 1 তাপযুক্ত; 2 সন্তাপযুক্ত, দুঃখক্লিষ্ট (পাপী-তাপী); 3 তাপজনক। [সং. তাপ + ইন্]। স্ত্রী. তাপিনী।
ত তাপিত তাপিত [ tāpita ] বিণ. 1 তাপপ্রাপ্ত, উত্তপ্ত; 2 ক্লিষ্ট, সন্তপ্ত, দুঃখিত (‘তাপিত এ প্রাণ’: র. সে)। [সং. √ তপ্ + ণিচ্ + ত]। স্ত্রী. তাপিতা ।
ত তাপা তাপা [ tāpā ] ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। ☐ বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। তাপানো ক্রি. তপ্ত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। তাপায়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল।