তাপস

তাপস [ tāpasa ] বিণ. তপস্যা করে এমন (তাপসকুমার)। ☐ বি. তপস্বী, মুনি। [সং. তপস্ + অ]। স্ত্রী. তাপসী। তাপসতনু বি. ইঙ্গুদী গাছ। তাপস্য বি. তাপসের ধর্ম বা আচরণ।

তাপনীয়

তাপনীয় বিণ. তাপ প্রয়োগ করতে হবে বা প্রয়োগের যোগ্য এমন; যা তপ্ত করা যায় এমন।

তাপন

তাপন [ tāpana ] বি. 1 তাপজনন; 2 তাপপ্রয়োগ; 3 কামদেবের পঞ্চবাণের অন্যতম; 4 সূর্য। ☐ বিণ. তাপজনক। [সং. √ তপ্ + ণিচ্ + অন]। তাপনীয় বিণ. তাপ প্রয়োগ করতে হবে বা প্রয়োগের যোগ্য এমন; যা তপ্ত করা যায় এমন।

তাপহারী

তাপহারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী।

তাপহরণ

তাপহরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে। ☐ বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ।

তাপহর

তাপহর বিণ. তাপনাশক; দুঃখনাশক। স্ত্রী. তাপহরা।

তাপমান

তাপমান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার।

তাপত্রয়

তাপত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ।