ত তামা তামা [ tāmā ] বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [< পা. তম্ব < সং. তাম্র]। তামাটে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামাতুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন।
ত তামসিক তামসিক [ tāmasika ] বিণ. 1 তমোগুণসম্বন্ধীয়; 2 তমোভাবপূর্ণ (তামসিক উপাসনা); 3 অজ্ঞতাজনিত; 4 মেঘাচ্ছন্ন। [সং. তমস্ + ইক]। স্ত্রী. তামসিকী। তামসিকতা বি. মোহান্ধতা।
ত তামস তামস [ tāmasa ] বিণ. 1 ঘোর অন্ধকারময়; 2 তামসিক, তমোগুণের প্রভাবে অনুষ্ঠিত বা কৃত (তামস দান, তামস যজ্ঞ)। [সং. তমস্ + অ]। তামসী বিণ. তামস -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) অন্ধকার রজনী। তামসযজ্ঞ বি. শ্রদ্ধাহীন ও অহংকারপূর্ণ মনে যে-যজ্ঞ করা হয়।
ত তাবড় তাবড়, তাবড় তাবড় [ tābaḍ়, tābaḍ় tābaḍ় ] বিণ. 1 তা থেকে বড়; 2 বড় বড় (অনেক তাবড় তাবড় ডাক্তার দেখানো হয়েছে)। [বাং. তা < তাহা (থেকে) + বড়]।