তালভঙ্গ

তালভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি।

তালকানা

তালকানা বিণ. 1(সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন।

তাল রাখা

তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা।

তাল ঠোকা

তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা।

তাল ঠুকে লাগা

তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা।

তাল কাটা

তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া।

তালগোল পাকানো

তালগোল পাকানো ক্রি. বি. 1 পিণ্ডাকারে পরিণত করা; 2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া।

তাল করা

তাল করা ক্রি. বি. জড়ো বা স্তূপ করা।