তাল

তাল1 [ tāla1 ] বি. বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)। [সং. √ তল্ + অ]। তাল করা ক্রি. বি. জড়ো বা স্তূপ করা। তালগোল পাকানো ক্রি. বি. 1 পিণ্ডাকারে পরিণত করা; 2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া। তাল পাকানো ক্রি. তালগোল পাকানো র অনুরূপ। তাল তাল বিণ. প্রচুর, রাশি রাশি। তাল2 [ tāla2 ] বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি....

তারাবাতি

তারাবাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ।

তারামণ্ডল

তারামণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা।

তারপর

তারপর [ tāra-para ] ক্রি-বিণ. পরে, অতঃপর, তার পরে। ☐ অব্য. অতঃপর। [< বাং. তাহার + পর]।

তারতম্য

তারতম্য [ tāra-tamya ] বি. ১. ইতরবিশেষ, কম-বেশি, ন্যূনাধিক্য (হিসাবে তারতম্য হয়েছে); 2 পার্থক্য, তফাত। [সং. তরতম + য]।

তারণি

তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়।

তারণ

তারণ [ tāraṇa ] বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। ☐ বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়।