তালা

তালা1 [ tālā1 ] বি. দরজা-জানালা-বাক্স ইত্যাদি আটকাবার যন্ত্রবিশেষ, কুলুপ (তালাচাবি)। [< সং. তালক]। তালা2 [ tālā2 ] বি. পাকা বাড়ির উল্লম্ব স্তর বা বিভাগ, উপর্যুপরি অবস্হিত তল, তলা (দোতালা বাড়ি)। [সং. তল]। তালা3 [ tālā3 ] বি. চড়া শব্দের জন্য শ্রবণশক্তির সাময়িক আচ্ছন্নতা (কানে তালা লাগা)। [দেশি]।

তালবেতাল

তাল-বেতাল বি. তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন।

তালবৃন্ত

তালবৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়।

তালপুকুর

তালপুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে।

তালনবমী

তালনবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী।

তালচোঁচ

তালচোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike.

তালক্ষীর

তালক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর।

তাল পড়া

তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া।