ত্রিপুণ্ড্র

ত্রিপুণ্ড্র, ত্রিপুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক।

ত্রিফলা

ত্রিফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল।

ত্রিবর্গ

ত্রিবর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি।

ত্রিবর্ণক

ত্রিবর্ণ, ত্রিবর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি।

ত্রিবর্ণ

ত্রিবর্ণ, ত্রিবর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি।

ত্রিবলি

ত্রিবলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ (‘ত্রিবলি তব ভুরুতে’:সু.দ.)।

ত্রিবিক্রম

ত্রিবিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি ‘বিক্রম’ বা পদক্ষেপ বলে।