ত ত্রিনাথ ত্রিনাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা।
ত ত্রিপাদ ত্রিপাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। ☐ বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ।
ত ত্রিপিটক ত্রিপিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ।