ত্রিদোষ

ত্রিদোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ।

ত্রিধা

ত্রিধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে।

ত্রিধারা

ত্রিধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব।

ত্রিলোচন

ত্রিনয়ন, ত্রিনেত্র, ত্রিলোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব।

ত্রিনেত্র

ত্রিনয়ন, ত্রিনেত্র, ত্রিলোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব।

ত্রিনয়ন

ত্রিনয়ন, ত্রিনেত্র, ত্রিলোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব।