ত্রিতন্ত্রী

ত্রিতন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার।

ত্রিতল

ত্রিতল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)।

ত্রিতাপ

ত্রিতাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা।

ত্রিত্ব

ত্রিত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব,trinity.

ত্রিদশ

ত্রিদশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা।