ত্রিগুণ

ত্রিগুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা ‘গুণ’। ☐ বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত।

ত্রিগুণা

ত্রিগুণা বি. দুর্গা। ☐ বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে।

ত্রিগুণাতীত

ত্রিগুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। ☐ বি. পূর্ণব্রহ্ম।

ত্রিগুণাত্মিকা

ত্রিগুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)।

ত্রিঘাত

ত্রিঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক।

ত্রিজগত

ত্রিজগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্।