ত্রিবৃত্ত

ত্রিবৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন।

ত্রিবেণী

ত্রিবেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল।

ত্রিবেদী

ত্রিবেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি।

ত্রিভঙ্গ

ত্রিভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। ☐ বি. শ্রীকৃষ্ণ।

ত্রিভুজ

ত্রিভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। বিষমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। সমকোণী ত্রিভুজ – যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমদ্বিবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। সূক্ষ্মকোণী ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।

ত্রিমাত্রিক

ত্রিমাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত।

ত্রিমূর্তি

ত্রিমূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে।