ঢলা

ঢলা [ ḍhalā ] ক্রি. বি. ১. হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); ২. ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); ৩. পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি। ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন। ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।

ঢেঁকিকল

ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ।

ঢেঁকি

ঢেঁকি [ ḍhēnki ] বি. ১. ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; ২. (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। ঢেঁকিকল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। ঢেঁকিশাক বি. ভোজ্য শাকবিশেষ। ঢেঁকিশাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা।

ঢেউতোলা

ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)।

ঢেউখেলানো

ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)।

ঢেউ দেওয়া

ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা।

ঢেউ

ঢেউ [ ḍhēu ] বি. ১. জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল (‘ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো’): রবীন্দ্র); ২. তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউখেলানো, ঢেউতোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা।