ঢ ঢীট ঢিট, (প্রা. বাং.) ঢীট [ ḍhiṭa, ṇḍhīṭa ] বিণ. ১. উদ্ধত, ধৃষ্ট; বেহায়া (‘ঢীট কানাই: গো. দা.); ২. জব্দ, শায়েস্তা, কঠোর শাসনের দ্বারা সংশোধিত (মেরে ঢিট করা)। [সং. ধৃষ্ট তু. হি. ঢীট]।
ঢ ঢিট ঢিট, (প্রা. বাং.) ঢীট [ ḍhiṭa, ṇḍhīṭa ] বিণ. ১. উদ্ধত, ধৃষ্ট; বেহায়া (‘ঢীট কানাই: গো. দা.); ২. জব্দ, শায়েস্তা, কঠোর শাসনের দ্বারা সংশোধিত (মেরে ঢিট করা)। [সং. ধৃষ্ট তু. হি. ঢীট]।
ঢ ঢাল ঢাল১ [ ḍhāla ] বি. গড়ানে বা ঢালু জমি; ঢল (পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা)। [বাং. ঢল + অ]। ঢাল২ [ ḍhāla ] বি. অস্ত্রাদির আঘাত প্রতিরোধে ব্যবহার্য চামড়া ইত্যাদির তৈরি ফলক, বর্ম। [সং. ঢাল]। ঢালী বিণ. বি. ১. ঢালধারী, ঢালধারী যোদ্ধা; ২. উপাধি বা পদবিবিশেষ।
ঢ ঢাকন ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি. ১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); ২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; ৩. হাঁড়ি কলসি প্রভৃতির সরা; ৪. চোখের ঠুলি। [ঢাকা দ্র]।
ঢ ঢাকনি ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি. ১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); ২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; ৩. হাঁড়ি কলসি প্রভৃতির সরা; ৪. চোখের ঠুলি। [ঢাকা দ্র]।
ঢ ঢাকনা ঢাকনা, ঢাকনি, ঢাকন [ ḍhākanā, ḍhākani, ḍhākana ] বি. ১. আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); ২. বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; ৩. হাঁড়ি কলসি প্রভৃতির সরা; ৪. চোখের ঠুলি। [ঢাকা দ্র]।
ঢ ঢলাঢলি ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি।