ডিম

ডিম [ ḍima ] বি. ১. ডিম্ব, অণ্ড; ২. হাঁটু ও গোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)। [সং. ডিম্ব]। ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া। ঘোড়ার ডিম — অলীক বা অসম্ভব বস্তু।

ডিমে তা দেওয়া

ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া।

ডুকরা

ডুকরা [ ḍukarā ] ক্রি. ডুকরানো, ডাক ছেড়ে কাঁদা। [তু. হি. √ ডকরা=ষাঁড় ডাকা]। ডুকরানো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাত্ ফুঁপিয়ে কেঁদে ওঠা। ☐ বি. উক্ত অর্থে।

ডুকরানো

ডুকরানো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাত্ ফুঁপিয়ে কেঁদে ওঠা। ☐ বি. উক্ত অর্থে।

ডুমো

ডুমা, ডুমো [ ḍumā, ḍumō ] বি. খণ্ড, টুকরা (ডুমো ডুমো করে আলু কাটা)। [দেশি]।

ডুমা

ডুমা, ডুমো [ ḍumā, ḍumō ] বি. খণ্ড, টুকরা (ডুমো ডুমো করে আলু কাটা)। [দেশি]।

ডেও

ডেউয়া, ডেও [ ḍēuẏā, ḍēō ] বি. মাদার গাছ বা তার ফল। [সং. ডহু]।

ডেউয়া

ডেউয়া, ডেও [ ḍēuẏā, ḍēō ] বি. মাদার গাছ বা তার ফল। [সং. ডহু]।

ডেঁপোমি

ডেঁপোমি বি. ধৃষ্টতা, ইঁচড়েপাকা ভাব; ফাজলামি।