ড ডানা গজানো ডানা গজানো ক্রি. ১. পাখির ছানার প্রথম ডানা হওয়া; ২. (সচ. নিন্দার্থে আল.) সাবালক হওয়া, অন্যের সাহায্যে বা পরামর্শ ছাড়াই চলতে শেখা। ☐ বি. উক্ত উভয় অর্থে।
ড ডাণ্ডা ডাণ্ডা [ ḍāṇḍā ] বি. ১. মোটা লাঠি, কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরি লাঠি; ২. ছোটদের খেলার ছোট লাঠি। [সং. দণ্ড]। ডাণ্ডাগুলি বি. ডাংগুলি।
ড ডাব্বা ডাবা, ডাব্বা [ ḍābā, ḍābbā ] বি. ১. মাটির বড় মামলা; ২. টব; ৩. বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ। ☐ বিণ. বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।
ড ডাবা ডাবা, ডাব্বা [ ḍābā, ḍābbā ] বি. ১. মাটির বড় মামলা; ২. টব; ৩. বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ। ☐ বিণ. বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।
ড ডায়মন ডায়মন [ ḍāẏamana ] বি. হীরার মতো পল-তোলা নকশা। [ইং. diamond]। ডায়মনকাটা বিণ. হীরার মতো পল তোলা নকশাযুক্ত।