ঝপ

ঝপ [ jhapa ] বি. হঠাত্ জলে পড়ার শব্দ। ☐ ক্রি-বিণ. খপ, ঝাঁ, তাড়াতাড়ি (ঝপ করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। ঝপঝপ বি. ক্রি-বিণ. ক্রমাগত ঝপ শব্দ; তাড়াতাড়ি (ঝপাঝপ করে কাজ সারা)। ঝপাঝপ ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, ঝপাঝপ করে (ঝপাঝপ স্নান করে এসো)।

ঝনকাট

ঝনকাঠ, ঝনকাট [ jhana-kāṭha, jhana-kāṭa ] বি. (আঞ্চ.) দরজার মাথার কাঠ, কপালি। [দেশি]।

ঝনকাঠ

ঝনকাঠ, ঝনকাট [ jhana-kāṭha, jhana-kāṭa ] বি. (আঞ্চ.) দরজার মাথার কাঠ, কপালি। [দেশি]।

ঝনঝন

ঝনঝন বি. ১. অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; ২. টনটন (মাথাটা ঝনঝন করছে)।

ঝন

ঝন [ jhana ] বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ঝনঝন বি. ১. অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; ২. টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝনঝনা, ঝঞ্ঝনা বি. ১. (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); ২. বজ্র (‘ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর’: চণ্ডী)। ঝনঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে।

ঝঞ্ঝনা

ঝনঝনা, ঝঞ্ঝনা বি. ১. (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); ২. বজ্র (‘ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর’: চণ্ডী)।

ঝনঝনা

ঝনঝনা, ঝঞ্ঝনা বি. ১. (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); ২. বজ্র (‘ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর’: চণ্ডী)।

ঝনঝনানো

ঝনঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে।

ঝটিকাসফর

ঝটিকাসফর বি. ঝড়ের গতিতে পর্যটন বা প্রচার অভিযান; খুব অল্প সময়ের জন্য সফর।