ঝরিত

ঝরিত — বিণ. ঝরিয়ে পড়িয়াছে এমন, ক্ষরিত, গলিত (নির্ঝরঝরিত বারিরাশি)। [সং. ঝর + ইত]

ঝরঝরে

ঝরঝরে বিণ. ১. পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); ২. তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); ৩. গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); ৪. স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); ৫. ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)।

ঝরঝরা

ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া (‘বাদল ঝরঝরে’: রবীন্দ্র)।

ঝরঝর

ঝরঝর [ jharajhara ] বি. ১. ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); ২. পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ☐ ক্রি-বিণ. অবিরল ধারায় (‘ঝরঝর বরিষে বারিধারা’: রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া (‘বাদল ঝরঝরে’: রবীন্দ্র)। ঝরঝরে বিণ. ১. পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); ২. তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); ৩. গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); ৪. স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); ৫. ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)।

ঝমাঝম

ঝমাঝম ক্রি-বিণ. ক্রমাগত প্রবলভাবে ঝমঝম শব্দে (ঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমাঝম বাজনা বাজে)।

ঝমঝমিয়ে

ঝমঝমিয়ে ক্রি-বিণ. ক্রমাগত প্রবল ভাবে ঝমঝম শব্দে (ঝমঝমিয়ে বৃষ্টি পড়া)।

ঝমরঝমর

ঝমরঝমর বি. মল নূপুর ইত্যাদির জোর এবং ক্রমাগত শব্দ।

ঝমঝম

ঝমঝম [ jhama-jhama ] বি. ১. বৃষ্টি পড়ার শব্দ; ২. মল নূপুর প্রভৃতি পায়ে দিয়ে চলার শব্দ। [ধ্বন্যা.]। ঝমরঝমর বি. মল নূপুর ইত্যাদির জোর এবং ক্রমাগত শব্দ। ঝমঝমিয়ে ক্রি-বিণ. ক্রমাগত প্রবল ভাবে ঝমঝম শব্দে (ঝমঝমিয়ে বৃষ্টি পড়া)। ঝমাঝম ক্রি-বিণ. ক্রমাগত প্রবলভাবে ঝমঝম শব্দে (ঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমাঝম বাজনা বাজে)।

ঝপাঝপ

ঝপাঝপ ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, ঝপাঝপ করে (ঝপাঝপ স্নান করে এসো)।

ঝপঝপ

ঝপঝপ বি. ক্রি-বিণ. ক্রমাগত ঝপ শব্দ; তাড়াতাড়ি (ঝপাঝপ করে কাজ সারা)।