ঝলকা

ঝলকা বি. ঝলক -এর অনুরূপ।

ঝলক

ঝলক [ jhalaka ] বি. ১. দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); ২. তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম (‘চোখে আমার ঝলক লাগে’: রবীন্দ্র); ৩. উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক-এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে।

ঝর্ঝর

ঝর্ঝর [ jharjhara ] বি. ১. জলপ্রবাহের শব্দ; ২. ঝাঁঝরি, হাতা; ৩. বাদ্যযন্ত্রবিশেষ, ঝাঁঝর, কাড়া। [সং. √ ঝর্ঝ্ + অর]। ঝর্ঝরিত বিণ. ১. ঝর্ঝর শব্দযুক্ত; ২. ঝাঁঝরা হয়ে গেছে এমন। ঝর্ঝরে বিণ. ঝরঝরে।

ঝর্ঝরিত

ঝর্ঝরিত বিণ. ১. ঝর্ঝর শব্দযুক্ত; ২. ঝাঁঝরা হয়ে গেছে এমন।

ঝরানো

ঝরানো ক্রি. ১. ক্ষরিত হওয়া; ২. খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

ঝরু

ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে।

ঝরই

ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে।

ঝরোকা

ঝরোকা — বি. ছোট জানালা; জাফরিকাটা বা জাল দেওয়া জানালা। [হি. ঝরোখা]

ঝরা

ঝরা [ jharā ] ক্রি. ১. ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); ২. খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); ৩. ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ঝরানো ক্রি. ১. ক্ষরিত হওয়া; ২. খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।