ঝলসিত

ঝলসিত বিণ. ঝলসানো হয়েছে বা ঝলসেছে এমন।

ঝলমলা

ঝলমলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা।

ঝলমলানো

ঝলমলানো ক্রি. ঝলমল করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঝলমল

ঝলমল [ jhala-mala ] বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝলমলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝলমলানো ক্রি. ঝলমল করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঝলমলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝলমলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত।

ঝলঝলে

ঝলঝলে বিণ. ঢিলা, ঝলঝল করে এমন (ঝলঝলে জামা)।

ঝলঝল

ঝলঝল [ jhala-jhala ] বি. ঝুলে পড়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঝলঝল করছে)। [ধ্বন্যা.]। ঝলঝলে বিণ. ঢিলা, ঝলঝল করে এমন (ঝলঝলে জামা)।

ঝলকিত

ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে।

ঝলকানো

ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা।

ঝলকানি

ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব।