ঝাঁ

ঝাঁ [ jhā ] অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. ১. তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); ২. জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); ৩. অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। ☐ বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)।

ঝাঁ ঝাঁ

ঝাঁ ঝাঁ বি. ১. তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); ২. জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); ৩. অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। ☐ বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)।

ঝাউ

ঝাউ [ jhāu ] বি. অত্যন্ত সরু ও সূচের মতো তীক্ষ্ণ পাতাযুক্ত গাছবিশেষ। [সং. ঝাবুক]।

ঝল্লিকা

ঝল্লিকা [ jhallikā ] বি. ১. ঝলক; ২. সূর্যকিরণের তেজ, রোদের ঝাঁঝ; ৩. গামছা। [সং. ঝল্লী + ক (স্বার্থে) + আ]।

ঝল্লরী

ঝল্লক, ঝল্লরী [ jhallaka, jhallari ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর, ঝাঁঝ, করতাল। [সং. ঝল্ল + ক (স্বার্থে)]।

ঝল্লক

ঝল্লক, ঝল্লরী [ jhallaka, jhallari ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর, ঝাঁঝ, করতাল। [সং. ঝল্ল + ক (স্বার্থে)]।

ঝলা

ঝলা [ jhalā ] ক্রি. (কাব্যে) ঝলমল করা (‘পিঙ্গল জটা ঝলিছে ললাটে’: রবীন্দ্র)। ☐ বি. ১. প্রখর দীপ্তি; ২. সূর্যের কিরণতরঙ্গ। [সং. √ জ্বল্]।

ঝলসানি

ঝলসানি বি. ঝলসানোর ভাব বা অবস্হা।

ঝলসা

ঝলসা [ jhalasā ] ক্রি. ঝলসানো। [সং. √ জ্বল। হি ঝল্সানা-তু. হি. জলুস]। ঝলসানি বি. ঝলসানোর ভাব বা অবস্হা। ঝলসানো ক্রি. ১. ধাঁধিয়ে দেওয়া, তীব্র আলোকে দৃষ্টি আচ্ছন্ন করা (চোখ ঝলসানো); ২. অর্ধদগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ধাঁধায় এমন (চোখ-ঝলসানো রূপ); অর্ধদগ্ধ, দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)। [বাং. √ ঝলসা + নো]। ঝলসিত বিণ. ঝলসানো হয়েছে বা ঝলসেছে এমন।

ঝলসানো

ঝলসানো ক্রি. ১. ধাঁধিয়ে দেওয়া, তীব্র আলোকে দৃষ্টি আচ্ছন্ন করা (চোখ ঝলসানো); ২. অর্ধদগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ধাঁধায় এমন (চোখ-ঝলসানো রূপ); অর্ধদগ্ধ, দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)। [বাং. √ ঝলসা + নো]।