ঝাঁগুড়গুড়

ঝাঁগুড়গুড় [ jhānguḍ-guḍ ] বি. ঢাকের আওয়াজ (অনেক দূর থেকে ভেসে আসছে ঢাকের ঝাঁগুড়গুড়)। [ধ্বন্যা.]।

ঝাঁকি

ঝাঁকি [ jhānki ] বি. উঁকি; ঝুঁকে দেখা। [বাং. √ ঝাঁক্ + ই]। ঝাঁকি দর্শন বি. ১. খুব অল্প সময়ের জন্য দেখা; অল্প সময়ের জন্য দেখা দিয়ে চলে যাওয়া; ২. লুকিয়ে দেখা; ৩. ঝুঁকে পড়ে দেখা।

ঝাঁকি দর্শন

ঝাঁকি দর্শন বি. ১. খুব অল্প সময়ের জন্য দেখা; অল্প সময়ের জন্য দেখা দিয়ে চলে যাওয়া; ২. লুকিয়ে দেখা; ৩. ঝুঁকে পড়ে দেখা।

ঝাঁকুনি

ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।

ঝাঁকরানি

ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।

ঝাঁকানি

ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।

ঝাঁকা

ঝাঁকা১ [ jhānkā ] বি. বেতে বা বাঁশে তৈরি মোট বয়ার বড় ঝুড়ি (ঝাঁকা-বোঝাই আম)। [হি. ঝাঁকা]। ঝাঁকা২, ঝাঁকানো [ jhānkā, jhānkānō ] ক্রি. সবেগে নাড়া দেওয়া (গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে); দেহ সবেগে নাড়ানো (মাথা ঝাঁকিয়ে বলল)। ☐ বি. নাড়া (বাতাস গাছগুলোকে প্রবল ঝাঁকা দিচ্ছে)। [বাং. √ ঝাঁক্ + আ, নো]। ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।

ঝাঁকরানো

ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঝাঁকড়মাকড়

ঝাঁকড়মাকড়, ঝাঁকড়ামাকড়া [ jhānkaḍ-mākaḍ়, jhānkaḍā-mākaḍ়ā ] বিণ. আলুথালু, উসকোখুসকো ও জট-পাকানো। [দেশি]।

ঝাঁক

ঝাঁক [ jhānka ] বি. পাখি মাছ পতঙ্গ প্রভৃতির দল (ঝাঁকে ঝাঁকে মাছ মরছে, এক ঝাঁক পাখি, ঝাঁকের কই)। [হি. ঝাংক]।