ঝাঁপি

ঝাঁপি [ jhāmpi ] বি. ঢাকনিযুক্ত ছোট পেটিকাবিশেষ (পয়সার ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপি)। [বাং. ঝাঁপ১ + ই]।

ঝাঁপানো

ঝাঁপানো [ jhāmpānō ] ক্রি. ঝাঁপ বা লাফ দেওয়া; উপর থেকে নীচে লাফিয়ে পড়া। ☐ বি. উক্ত অর্থে।

ঝাঁটানো

ঝাঁটানো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। ☐ বি. উক্ত অর্থে।

ঝাঁটাখেকো

ঝাঁটাখেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ।

ঝাঁটা

ঝাঁটা [ jhānṭā ] বি. ঝাড়ু, খ্যাংরা, সম্মার্জনী। ☐ ক্রি. ঝাঁটানো। [দেশি]। ঝাঁটাখেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ। ঝাঁটানো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। ☐ বি. উক্ত অর্থে। ঝাঁটাপেটা বি. ঝাঁটার প্রহার।

ঝাঁপতাল

ঝাঁপতাল [ jhāmpa-tāla ] বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। [তু. ঝম্পাতাল]।

ঝাঁটি

ঝাঁটি [ jhānṭi ] বি. ফুলবিশেষ, কুরুবক। [সং. ঝিণ্টী]।

ঝাঁজি

ঝাঁজি [ jhānji ] বি. জলজ গুল্মবিশেষ। [দেশি]।