ঝ ঝালর ঝালর [ jhālara ] বি. ১. কাপড়ের তৈরি পোশাকে শয্যা চাঁদোয়া প্রভৃতির কারুকার্যময় ও কুঞ্চিত প্রান্তদেশ (চাঁদোয়ার ঝালর); ২. অলংকারাদির কারুকার্যময় ঝুলন্ত ও দোদুল্যমান অংশ। [সং. ঝল্লরী]।
ঝ ঝারা ঝারা [ jhārā ] বি. ১. মাটি ফুলের চারা ইত্যাদির উপর জলসেচন করার বহুছিদ্রযুক্ত জলপাত্র; ২. ওই জলপাত্র দ্বারা জলসেচন বা তা থেকে জলের ক্ষরণ। [সং. ধারা]।
ঝ ঝামটা ঝামটা [ jhāmaṭā ] বি. রুক্ষ মুখভঙ্গিসহ কটু ধমক, দাবড়ি (মুখঝামটা)। [তু. বাং. ঝাম, ঝাপটা; হি. ঝমাকা]।
ঝ ঝাঁপান ঝাঁপান [ jhāmpāna ] বি. ১. মনসা পূজায় সাপ খেলার উত্সববিশেষ; ২. পর্বতারোহণের ডুলিবিশেষ। [হি. ঝঁপান]।
ঝ ঝাড়ন ঝাড়ন [ jhāḍ়na ] বি. ১. ধুলো ঝাড়বার কাপড় বা ওইজাতীয় দ্রব্য (পালকের ঝাড়ন); ২. সম্মার্জন; ৩. ঝাঁড়ফুঁক (ভূত ঝাড়ন)। [ঝাড়া দ্র]।