ঝিকুট

ঝিকুট, ঝিকুর [ jhikuṭa, jhikura ] বি. মাস্তষ্ক; মাথার ভিতরে নরম অংশ, ঘিলু। [দেশি]। ঝিকুর নড়া ক্রি. বি. মাথা খারাপ হওয়া।

ঝিঁঝোটি

ঝিঁঝিট, ঝিঁঝোটি [ jhinjhiṭa, jhinjhōṭi ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]।

ঝিঁঝিট

ঝিঁঝিট, ঝিঁঝোটি [ jhinjhiṭa, jhinjhōṭi ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]।

ঝিঙুর

ঝিঙুর [ jhiṅura ] বি. ঝিঁঝিপোকা। [হি. ঝিঙ্গুর]।

ঝিঁকরা

ঝিঁকরা [ jhinkarā ] বি. ঝাড়বিশিষ্ট ছোট ছোট বুনো গাছ। ☐ বিণ. ওইরকম গাছযুক্ত (ঝিঁকরা বাগান)। [দেশি]।

ঝিউড়ি

ঝিউড়ি, ঝিয়ারি [ jhiuḍi, jhiẏāri ] বি. ১. কন্যা; ২. অবিবাহিতা কন্যা। [বাং. ঝি + উড়ি]।

ঝিকে মেরে বউকে শেখানো

ঝিকে মেরে বউকে শেখানো ক্রি. বি. পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে পরোক্ষে মনের ভাব প্রকাশ করা।

ঝি

ঝি [ jhi ] বি. ১. কন্যা, মেয়ে (মায়ে ঝিয়ে মিলে); ২. পরিচারিকা, দাসী। [পা. ধীতা < সং. দুহিতা]। ঝিকে মেরে বউকে শেখানো ক্রি. বি. পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে পরোক্ষে মনের ভাব প্রকাশ করা।

ঝালি

ঝালি [ jhāli ] বি. ১. ঝুলন খেলা; ২. নালা নর্দমা প্রভৃতির মুখের গর্ত; ৩. জমিতে সেচনের জল ধরে রাখার জন্য খোঁড়া গর্ত; ৪. ঝুলি, পেটিকা। [দেশি]।

ঝালস

ঝালস [ jhālasa ] বি. (আঞ্চ.) রোদের তাপ; গ্রীষ্মের খরতাপ (এই ঝালসে পথে বেরোনো দায়)। [ঝলসা দ্র]।