ঝ ঝিল ঝিল [ jhila ] বি. বিলের মতো কিন্তু অপেক্ষাকৃত সরু ও লম্বা এবং সচরাচর স্বাভাবিক জলাশয়। [হি. ঝীল]।
ঝ ঝিম ঝিম [ jhima ] বি. তন্দ্রাবেশ, ক্লান্তি প্রভৃতির দরুন আচ্ছন্নতা, অবসন্ন ভাব (দুপুরে খাওয়ার পর ঝিম ধরে)। ☐ বিণ. তন্দ্রা ইত্যাদির জন্য অবশ বা আচ্ছন্ন (ঝিম হয়ে বসে থাকা)। [বাং. √ ঝিমা]।
ঝ ঝিমকিনি ঝিমকিনি [ jhimakini ] বি. ১. ক্ষীণ ধারায় বৃষ্টি; ২. তন্দ্রার আবেশ বা ঢুলুনি, ঝিমুনি। [দেশি]।
ঝ ঝিনঝিন ঝিনঝিন [ jhina-jhina ] বি. রক্তচলাচল বন্ধ হওয়ার জন্য শরীরের কোনো স্হানে অসাড়তা বা ঈষত্ যন্ত্রণা ও কম্পনের অনভূতি (হাত-পা ঝিনঝিন করা)। [ধ্বন্যা.]।
ঝ ঝিকুর ঝিকুট, ঝিকুর [ jhikuṭa, jhikura ] বি. মাস্তষ্ক; মাথার ভিতরে নরম অংশ, ঘিলু। [দেশি]। ঝিকুর নড়া ক্রি. বি. মাথা খারাপ হওয়া।