ঝ ঝুড়ি ঝুড়ি [ jhuḍi ] বি. বাঁশ বেত প্রভৃতি দিয়ে তৈরি বড় চুপড়ি বা চ্যাঙারি। [মুণ্ডারি ঝুরি (=ডালপালা)]। ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)।
ঝ ঝুটা ঝুটা১, (কথ্য) ঝুটো [ jhuṭā, (kathya) jhuṭō ] বিণ. ১. নকল, কৃত্রিম (ঝুটো মুক্তো); ২. জাল (ঝুটো লোক, ঝুটো দলিল); ৩. মিথ্যা, অসত্য (ঝুটো কথা)। [হি. ঝুট]। ঝুটা২ [ jhuṭā ] বিণ. উচ্ছিষ্ট, এঁটো। [হি. জুটা < সং. জুষ্ট (=ব্যবহৃত)]।
ঝ ঝুটোপুটি ঝুটাপুটি, (কথ্য) ঝুটোপুটি [ jhuṭā-puṭi, jhuṭō-puṭi ] বি. ১. পরস্পরের ঝুঁটি ধরে জড়াজড়ি; ২. জড়াজড়ি, জাপটাজাপটি। [বাং. ঝুঁটি + পুটি (সহচর শব্দ)]।
ঝ ঝুটো ঝুটা১, (কথ্য) ঝুটো [ jhuṭā, (kathya) jhuṭō ] বিণ. ১. নকল, কৃত্রিম (ঝুটো মুক্তো); ২. জাল (ঝুটো লোক, ঝুটো দলিল); ৩. মিথ্যা, অসত্য (ঝুটো কথা)। [হি. ঝুট]। ঝুটা২ [ jhuṭā ] বিণ. উচ্ছিষ্ট, এঁটো। [হি. জুটা < সং. জুষ্ট (=ব্যবহৃত)]।
ঝ ঝুঁটি ঝুঁট, ঝুঁটি [ jhunṭa, jhunṭi ] বি. ১. চূড়া-বাঁধা চুল; ২. খোঁপা; ৩. টিকি বা টিকির গোছা; ৪. ঝোটন, চুল লোম বা পালকের মোটা গুচ্ছ (‘কাকাতুয়ার মাথায় ঝুঁটি’); ৫. মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। [সং. জুটিকা]।
ঝ ঝুঁট ঝুঁট, ঝুঁটি [ jhunṭa, jhunṭi ] বি. ১. চূড়া-বাঁধা চুল; ২. খোঁপা; ৩. টিকি বা টিকির গোছা; ৪. ঝোটন, চুল লোম বা পালকের মোটা গুচ্ছ (‘কাকাতুয়ার মাথায় ঝুঁটি’); ৫. মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। [সং. জুটিকা]।
ঝ ঝুটমুট ঝুটমুট [ jhuṭa-muṭa ] ক্রি-বিণ. মিছিমিছি, অকারণে (ঝুটমুট ঝামেলা করা)। [হি. ঝুট (মিথ্যা) + মুট (সহচর শব্দ)]।
ঝ ঝিলিক ঝিলিক [ jhilika ] বি. ১. ছোট ঝলক বা চমক; ২. অত্যন্ত ক্ষণস্হায়ী আলোকচ্ছটা (ঝিলিক দেওয়া, ঝিলিক মারা, বিদ্যুতের ঝিলিক; ‘সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে’: রবীন্দ্র)। [ঝলক দ্র]।