ঝটিকা

ঝটিকা [ jhaṭikā ] বি. ঝড়। [প্রাকৃ. ঝড়ী]। ঝটিকাবর্ত বি. ঘূর্ণিবাতাস, cyclone. ঝটিকাসফর বি. ঝড়ের গতিতে পর্যটন বা প্রচার অভিযান; খুব অল্প সময়ের জন্য সফর।

ঝটপট

ঝটপট১ [ jhaṭa-paṭa ] ক্রি-বিণ. অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি (ঝটপট কাজ শেষ করো)। ঝটপট২ [ jhaṭa-paṭa ] বি. (পাখির) ডানা নাড়ার শব্দ (পাখির ঝটপট)। [ধ্বন্যা.]। ঝটপটানি বি. ডানা নাড়ানো। ঝটপটানো ক্রি. বি. ঝটপট শব্দ করা।

ঝঞ্ঝানিল

ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবাত বি. প্রবল ঝোড়ো বাতাস।

ঝঞ্ঝা

ঝঞ্ঝা [ jhañjhā ] বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ঝঞ্ঝাক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ঝঞ্ঝাবর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস।

ঝঙ্কৃত

ঝঙ্কৃত [jhaṅkṛta ] ঝংকৃত -র বানানভেদ।