ঝোপ

ঝোপ [ jhōpa ] বি. ছোট মাছের ঝাড় বা জঙ্গল; গুল্ম। [সং. ক্ষুপ]। ঝোপঝাড় বি. ছোট গাছের ঝাড় জঙ্গল। ঝোপ বুঝে কোপ (আল.) সুযোগ ও অবস্হা বুঝে ব্যবস্হা।

ঝ্যাঁটানো

ঝ্যাঁটানো ক্রি. বি. ঝাঁট দেওয়া; ঝোঁটিয়ে দূর করা।

ঝ্যাঁটা

ঝ্যাঁটা [ jhyānṭā ] বি. (আঞ্চ.) ঝাঁটা। [দেশি]। ঝ্যাঁটানো ক্রি. বি. ঝাঁট দেওয়া; ঝোঁটিয়ে দূর করা। ঝ্যাঁটাপেটা বি. ঝাঁটার ঘা, ঝাঁটা দিয়ে মার।

ঝোঁটন

ঝোঁটন [ jhōnṭana ] বি. ঝুঁটি। ☐ বিণ. ঝুঁটিবিশিষ্ট (ঝোঁটন পাখি)। [বাং. ঝুঁটি]।

ঝোঁক ধরা

ঝোঁক ধরা [ jhōnka dharā ] ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা।

ঝোঁক

ঝোঁক [ jhōnka ] বি. ১. ঝুঁকে থাকার ভাব; ২. নীচের দিকে টান; আকর্ষণ; ৩. পক্ষপাত; ৪. শখ, আগ্রহ (ছবি আঁকায় তার একেবারেই ঝোঁক নেই, দেশভ্রমণের ঝোঁক); ৫. ঘোর, প্রভাব (নেশার ঝোঁক)। [বাং. ঝুঁকা < হি. ঝুঁকা]। ঝোঁক ধরা [ jhōnka dharā ] ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা।

ঝেঁপে দেওয়া

ঝেঁপে দেওয়া [ jhēmpē dēōẏā ] ক্রি. (অশা.) চুরি করা; আত্মসাত্ করা, মেরে দেওয়া। [তু. বাং. ঝাঁপা (=ঢাকা, আচ্ছাদন করা)।

ঝুলিঝাড়া

ঝুলিঝাড়া বিণ. ঝুলি উজাড় করে ঝাড়লে পাওয়া যায় এমন অকিঞ্চিত্কর; যত্সামান্য।

ঝুলি

ঝুলি [ jhuli ] বি. ১. (সচ.) কাপড়ের তৈরি থলি; কাঁধে ঝোলানো থলি; ২. জপমালা রাখার থলি (হরিনামের ঝুলি)। [হি. ঝোলী]। ঝুলিঝাড়া বিণ. ঝুলি উজাড় করে ঝাড়লে পাওয়া যায় এমন অকিঞ্চিত্কর; যত্সামান্য। কাঁধে ঝুলি নেওয়া ক্রি. বি. (আল.) ভিক্ষার জন্য বার হওয়া; ভিক্ষাবৃত্তি অবলম্বন করা।