ঝুলা
ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] ক্রি. বি. ১. লম্বিত হওয়া (কড়িকাঠ থেকে ঝুলছে); ২. দোল খাওয়া (গাছে দড়ি বেঁধে ঝুলছে); ৩. পক্ষপাতী হওয়া, কোনো বিশেষ দিকে ঝোঁকা (তার দিকে মন ঝুলেছে)। [বাং. ঝুল + আ]। ঝুলাঝুলি, ঝোলাঝুলি বি. ১. বারবার বা ক্রমাগত ঝোলা; ২. ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)। ঝুলানো, ঝোলানো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।
ঝোলা
ঝোলা১ [ jhōlā ] বিণ. ঝোলের মতো, পাতলা (ঝোলা গুড়)। [বাং. ঝোল + আ]। ঝোলা২ [ jhōlā ] বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)। [বাং. ঝুল + আ]। ঝোলা৩ [ jhōlā ] বি. বড় থলি বা ঝুলি (ঝোলার মধ্যে কী আছে?)। [হি. ঝোলী]। ঝোলাঝুলি বি. ছোট বড় সবরকমের থলি। ঝোলামালা বি. ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠের মালা। ঝোলা৪, ঝোলানো১ [ jhōlā, jhōlānō ] যথাক্রমে ঝুলা ও ঝুলানো -র চলিত রূপ। ঝোলানো২ [ jhōlānō ] ক্রি. বি. (কথ্য) অসুবিধায় বা অস্বস্তিতে ফেলা (তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছি, আমাকে ঝোলাবে না তো?)। [বাং. ঝুলা + নো]।