ঝালে ঝোলে অম্বলে
ঝালে ঝোলে অম্বলে ক্রি-বিণ. সমস্ত ব্যাপারে বা জায়গায় (অত ঝালে ঝোলে অম্বলে থাকার দরকার কী? একটু নিজের মনে, থাকাই তো ভালো)।
ঝুরা
ঝুরা১ [ jhurā১. ] ক্রি. (প্রা. বাং.) ১. খেদ করা বা কাঁদা (‘কানুর পিরীতে ঝুরি দিবা রাতে’: চণ্ডী); ২. ঝরা, গলে পড়া (‘রূপ লাগি আঁখি ঝুরে’: জ্ঞান.); ৩. শীর্ণ বা ম্লান হওয়া (‘ঝুরত তুয়া বিনু রাই’: গো. দা.)। [মৈ. √ ঝুর < প্রাকৃ. √ জুর < সং. √ খিদ]। ঝুরা২, (কথ্য) ঝুরো [ jhurā, (kathya) jhurō ] বিণ. ১. গুঁড়ানো, চূর্ণিত; ২. শুষ্ক ও ঝুরঝুরে (ঝুরো মাটি)। [তু. সং. চূর্ণ]। ঝুরাঝুরা, ঝুরোঝুরো বিণ. ঝুরঝুরে।