ঝিঁকে

ঝিঁকা, (কথ্য) ঝিঁকে [ jhinkā, jhinkē ] বি. নৌকার হাল ধরে জোর টান বা হ্যাঁচকা টান। [তু. হি. ঝকোর্না]।

ঝিঁকা

ঝিঁকা, (কথ্য) ঝিঁকে [ jhinkā, jhinkē ] বি. নৌকার হাল ধরে জোর টান বা হ্যাঁচকা টান। [তু. হি. ঝকোর্না]। ঝিঁকে মারা ক্রি. বি. নৌকার হাল ধরে হ্যাঁচকা টান দেওয়া; (আল.) ওইরকম হেঁচকে হেঁচকে চলা।

ঝিঁকে মারা

ঝিঁকে মারা ক্রি. বি. নৌকার হাল ধরে হ্যাঁচকা টান দেওয়া; (আল.) ওইরকম হেঁচকে হেঁচকে চলা।

ঝিক

ঝিঁক, ঝিক [ jhinka, jhika ] বি. হাঁড়ি, কড়াই প্রভৃতি দৃঢ়ভাবে বসাবার জন্য উনুনের পার্শ্বস্হ চূড়া। [মরা. √ ঝিংক = ধরা, ধরে রাখা]।

ঝালাই

ঝালা২, ঝালাই [ jhālā, jhālāi ] বি. ১. পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; ২. ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]।

ঝালা

ঝালা১ [ jhālā ] ক্রি. সেতার সরোদ প্রভৃতি তারযন্ত্রে দ্রুত ঝংকার তোলা। ☐ বি. ঝালার কাজ (সেতারের ঝালা)। [তু. হি. জলদ (দ্রুত)]। ঝালা২, ঝালাই [ jhālā, jhālāi ] বি. ১. পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; ২. ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]। ঝালানো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)। ঝালাপালা [ jhālā-pālā ] বিণ ১. তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); ২. অতি বিরক্ত (‘করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না’: ভা. চ.)। ☐ বি. ১. কানকে পীড়িত...

ঝালানো

ঝালানো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)।

ঝালাপালা

ঝালাপালা [ jhālā-pālā ] বিণ ১. তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); ২. অতি বিরক্ত (‘করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না’: ভা. চ.)।

ঝাল

ঝাল১ [ jhāla ] বি. ধাতুনির্মিত বাসন ইত্যাদি জুড়বার পান (রাংঝাল, কলসিতে ঝাল দেওয়া)। [হি. ঝাল < সং. জ্বাল]। ঝাল২ [ jhāla ] বিণ. অত্যন্ত কটু বা তীক্ষ্ণ; লংকার মতো কটু রসযুক্ত। ☐ বি. ১. কটু রস; ২. কটু রসযুক্ত মশলা, লংকা (রান্নায় বেশি ঝাল দিয়ো না); ৩. প্রসূতিদের পথ্যবিশেষ; ৪. কটু রসযুক্ত মশলায় প্রস্তুত ব্যঞ্জনবিশেষ (মাছের ঝাল); ৫. (আল.) আক্রোশ, ক্রোধ, জ্বালা (গায়ের ঝাল মেটানো)। [সং. জ্বালা]। ঝাল ঝাড়া ক্রি. বি. কটুক্তি করে নিজের ক্রোধ বা আক্রোশ মেটানো। ঝাল মেটানো ক্রি. বি. আক্রোশ মেটানো। পরের মুখে ঝাল খাওয়া ক্রি. নিজে না জেনে অন্যের কথা নির্বিচারে মেনে নেওয়া। ঝালে ঝোলে...

ঝাল ঝাড়া

ঝাল ঝাড়া ক্রি. বি. কটুক্তি করে নিজের ক্রোধ বা আক্রোশ মেটানো।