ঝাড়

ঝাড়১ [ jhāḍ ] বি. ১. ঝোপ, ঘন ডালপালার গুচ্ছ (বাঁশঝাড়, গোলাপের ঝাড়); ২. গোষ্ঠী, বংশ (শয়তানের ঝাড়, ঝাড়েরবংশে শেষ হয়ে যাওয়া); ৩. বহু শাখাযুক্ত দীপাধার বা লণ্ঠন (বলোয়ারি ঝাড়)। [সং. ঝাট (রাশীকৃত, একত্রবদ্ধ)]। ঝাড়২ [ jhāḍ ] বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)। [ঝাড়া দ্র]।

ঝাঁপা

ঝাঁপা১ [ jhāmpā ] বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপটা। [বাং. ঝাঁপ১ + আ]। ঝাঁপা২ [ jhāmpā] ক্রি. ঝাঁপানো, লাফিয়ে পড়া (জলে ঝাঁপাছে)। [সং. ঝম্প + বাং. আ]। ঝাঁপা৩ [ jhāmpā ] ক্রি. (প্রা. বাং.) ১. মনে পড়া (‘তাহার রূপ সদা মনে ঝাঁপে গো’: চণ্ডী); ২. (প্রা. বাং.) ক্ষেপণ করা (‘হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে’: চণ্ডী); ৩. আচ্ছাদন করা, ঢাকা (‘বদন ঝাঁপিব বাসে’: জ্ঞান.)। [প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]।

ঝাঁপ

ঝাঁপ১ [ jhāmpa ] বি. ১. আচ্ছাদন, ঢাকনি; ২. বাঁশ দরমা ইত্যাদির ঝুলানো কপাট (দোকানের ঝাঁপ ফেলা); ৩. তাঁতে টানার সুতোর যে ফাঁকের মধ্য দিয়ে মাকু চলে। [হি.-তু. ঝাঁপা৩]। ঝাঁপ২ [ jhāmpa ] বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)। [সং. ঝম্প]।

ঝাপটা

ঝাপট, ঝাপটা১ [ jhāpaṭa, jhāpaṭā ] বি. ১. ঝড় বা বৃষ্টির প্রবল ধাক্কা (‘ঝোড়ো শব্দের ঝাপট’: শ. ঘো.); ২. বৃষ্টির ছাঁট; ৩. আকস্মিক সজোর আঘাত (লেজের ঝাপটা)। [হি. ঝপট, ঝপট্ট]। ঝাপটা২ — ঝাঁপটা-এর রূপভেদ। বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ।

ঝাপট

ঝাপট, ঝাপটা১ [ jhāpaṭa, jhāpaṭā ] বি. ১. ঝড় বা বৃষ্টির প্রবল ধাক্কা (‘ঝোড়ো শব্দের ঝাপট’: শ. ঘো.); ২. বৃষ্টির ছাঁট; ৩. আকস্মিক সজোর আঘাত (লেজের ঝাপটা)। [হি. ঝপট, ঝপট্ট]। ঝাপটা২ — ঝাঁপটা-এর রূপভেদ। বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ।

ঝাপসা

ঝাপসা [ jhāpasā ] বিণ. (পাতলা ঝাঁপে বা আবরণে ঢাকা বলে) স্পষ্টভাবে দেখা যায় না এমন, অস্পষ্ট, আবছা (ঝাপসা দেখা, ঝাপসা ছবি)। [বাং. ঝাঁপ১ + সা (সাদৃশ্যার্থে)]।

ঝামর

ঝামর [ jhāmara ] বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন (‘হেমকান্তি ঝামর হইল’: যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ঝামরচুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট (‘ডাইনী যেন ঝামরচুলো’: স. দ.)। ঝামরানো বি. ক্রি. ১. মলিন বা বিবর্ণ হওয়া; ২. শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); ৩. জলভারাক্রান্ত হওয়া; ৪. বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঝামরানো

ঝামরানো বি. ক্রি. ১. মলিন বা বিবর্ণ হওয়া; ২. শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); ৩. জলভারাক্রান্ত হওয়া; ৪. বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঝামরচুলো

ঝামরচুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট (‘ডাইনী যেন ঝামরচুলো’: স. দ.)।