ঝাড়াপোঁছাই

ঝাড়াপোঁছাই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)।

ঝাড়ান

ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ।

ঝাড়াপোঁছানো

ঝাড়াপোঁছানো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ঝাড়া

ঝাড়া [ jhāḍā ] ক্রি. ১. ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); ২. নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); ৩. খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); ৪. যেকোনো পাত্র উপুড় করে নাড়া; ৫. নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); ৬. মিটানো (গায়ের ঝাল ঝাড়া); ৭. (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); ৮. দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); ৯. আছড়ানো (ধান ঝাড়া); ১০. মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ১. ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); ২. পরিষ্কৃত, সাফ; ৩. যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); ৪....

ঝাড়েমূলে

ঝাড়েবংশে, ঝাড়েমূলে [ jhāḍē-baṃśē, jhāḍē-mūlē ] ক্রি-বিণ. একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (ঝাড়েবংশে শেষ করে দিতে হবে)। [বাং. ঝাড় + সং. মূল + বাং. এ]।

ঝাড়েবংশে

ঝাড়েবংশে, ঝাড়েমূলে [ jhāḍē-baṃśē, jhāḍē-mūlē ] ক্রি-বিণ. একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (ঝাড়েবংশে শেষ করে দিতে হবে)। [বাং. ঝাড় + সং. মূল + বাং. এ]।

ঝাড়ুদার

ঝাড়ুদার বি. ১. যে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করার কাজ করে; ২. মেথর। [হি. ঝাড়ু + ফা. দার]।

ঝাড়ু

ঝাড়ু [ jhāḍu ] বি. ঝাঁটা। [হি. ঝাড়ু]। ঝাড়ুদার বি. ১. যে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করার কাজ করে; ২. মেথর। [হি. ঝাড়ু + ফা. দার]।