ঝুল

ঝুল১ [ jhula ] বি. ১. ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); ২. নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)। [হি. ঝুল]। ঝুল২ [ jhula ] বিণ. (অশা.) বাজে, খারাপ (একটা ঝুল সিনেমা দেখে এলাম)। [ঝুল দ্র (যা ঝুলিয়ে দেয় এই অর্থে)]। ঝুল৩ [ jhula ] বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]।

ঝুলবারান্দা

ঝুলবারান্দা [ jhula-bārāndā ] বি. বাড়ির উপরতলার যে বারান্দা রাস্তার দিকে ঝুলে থাকে। [বাং. ঝুল + বারান্দা < ইং. veranda]।

ঝুলনযাত্রা

ঝুলনযাত্রা বি. শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলন উত্সব।

ঝুলন

ঝুলন [ jhulana ] বি. ১. দোলন; ২. ঝুলে থাকার অবস্হা; ৩. শ্রীকৃষ্ণের দোলন উত্সব। [ঝুলা দ্র]। ঝুলনযাত্রা বি. শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলন উত্সব।

ঝুলনা

ঝুলনা [ jhulanā ] বি. দোলনা (‘বাধ ঝুলনা, তমালবনে)। [ঝুলা দ্র]।

ঝুরিভাজা

ঝুরিভাজা — বেসন দিয়ে তৈরি সরু সরু ঝুরির আকারের ভাজা খাবারবিশেষ।

ঝুরি

ঝুরি [ jhuri ] বি. বট, অশ্বত্থ প্রভৃতি গাছ থেকে ঝুলে পড়া জটা (বটের ঝুরি)। [হি. ঝুল]। ঝুরিভাজা — বেসন দিয়ে তৈরি সরু সরু ঝুরির আকারের ভাজা খাবারবিশেষ।

ঝুরুঝুরু

ঝুরুঝুরু [ jhuru-jhuru ] ক্রি-বিণ. ঝুরঝুর শব্দে, ঝুরঝুর করে (‘ঝুরুঝুরু বায়ু বহে যায়’: রবীন্দ্র; ঝুরুঝুরু বালি ঝরছে)। [ঝরঝর দ্র]।

ঝুরঝুরে

ঝুরঝুরে বিণ. ঝুরঝুর করে ঝরে এমন (ঝুরঝুরে বালি); শুষ্ক ও অসংলগ্ন (ঝুরঝুরে ভাত)।

ঝুরঝুর

ঝুরঝুর [ jhura-jhura ] বি. মৃদু ঝরঝর শব্দ (চূন-বালি ঝুরঝুর করে পড়ছে)। ঝুরঝুরে বিণ. ঝুরঝুর করে ঝরে এমন (ঝুরঝুরে বালি); শুষ্ক ও অসংলগ্ন (ঝুরঝুরে ভাত)। [ঝরঝর দ্র]।