জগজন

জগজন [ jaga-jana ] বি. (সচ. কাব্যে) পৃথিবীর লোক, জগতের মানুষ (‘জগজন মানিবে বিস্ময়’: অ. সে)। [বাং. জগ + সং. জন]।

জনা

জনা [ janā ] বি. (কাব্যে ও কথ্য ভাষায়) জন (‘শূলের উপর মরিবে সে জনা’: রবীন্দ্র); ব্যক্তি (জনা প্রতি)। [সং. জন + বাং. আ স্বার্থে]।

জগজগা

জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।

জগজগ

জগজগ [ jaga-jaga ] অব্য. বি. ঝকমক, ঝকমকানি (থালাটা জগজগ করছে)। [হি. জগ্জগা]। জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।

জননেন্দ্রিয়

জননেন্দ্রিয় [ jananēndriẏa ] বি. উপস্হ; লিঙ্গ; পুরুষের লিঙ্গ বা নারীর যোনি; যে ইন্দ্রিয়ের সাহায্যে সন্তানের জন্মদান করা হয়। [সং. জনন + ইন্দ্রিয়]।

জখমি

জখমি বিণ. ১. আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর); ২. আঘাতসংক্রান্ত।

জননাশৌচ

জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।

জখম

জখম [ jakhama ] বি. ক্ষত, ঘা, আঘাত, চোট। ☐ বিণ. আহত (জখম হয়েছে)। [ফা. যখম্]। জখমি বিণ. ১. আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর); ২. আঘাতসংক্রান্ত।

জংশন

জংশন [ jaṃśana ] বি. বিণ. ১. দুটি রাস্তার মিলনস্হান; ২. দুটি রেলপথের মিলন যে স্টেশনে হয়। [ইং. junction]।