জ জগজ্জননী জগজ্জননী [ jagajjananī ] বি. ১. জগতের মাতা; জগন্মাতা; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]।
জ জনাস্তিকে জনাস্তিকে [ janāstikē ] ক্রি-বিণ. ১. অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; ২. (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]।